শাহাদাত হোসেন
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রতিষ্ঠার ৩য় বর্ষ শেষে ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, কনসালটেন্ট, হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ে কর্মরত সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ, বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন পদে কর্মরত কর্মী-কর্মকর্তাগণ।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ৩ বছরের পথ চলায় সফলতা অর্জনের অন্যতম হলো- দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদনের ১ম, ২য় ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন। বীমা দাবি উত্থাপনের ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যে শতভাগ দাবি পরিশোধ। ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান।











