খুলনায় ফাইভ রিংস সিমেন্টের বিক্রয় সভা

দেশের অন্যতম সিমেন্ট খাতের প্রতিষ্ঠান দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের আয়োজনে বাৎসরিক বিক্রয় সভা করেছে ফাইভ রিংস সিমেন্ট ।
উৎসবমূখর পরিবেশে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন শাখা খুলনা বিভাগের হোটেল সিটি ইন- এ এই সভা হয় ।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্রয় ও বিপণন শাখার ইনচার্জসহ ফিল্ডকোর্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন ।
দিনব্যাপী উৎসব আয়োজনে আলোচনা সভার পাশাপাশি, ব্যবসা সফল কর্মকর্তাদের বাৎসরিক অর্জনের উপর বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শাহিদা আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আশিক হোসেন, পরিচালক নুসরাত জাহান তানিয়া, মহা-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) জসীম উদ্দীন হাওলাদার, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) রাজা মঞ্জুর ইমাম।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহা-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) জসীম উদ্দীন হাওলাদার।