শাহাদাত হোসেন :
স্বজন প্রীতি, নিয়োগ বাণিজ্য, ভর্তি জালিয়াতি, দখল, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল (ফিজিওথেরাপি ইউনিট) ও ইসি লাইফ মেম্বার প্রফেসর ডাঃ মনিরুজ্জামান। অবৈধভাবে ঢাকা, গাজিপুর এবং চাঁদপুরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। রাজধানীর দূর্নীতি দমন কমিশনে (দুদক) এমন লিখিত অভিযোগ করেছেন মেডিকেল কলেজের সিনিয়র কর্মকর্তা আরিফুল ইসলাম।
প্রিয় পাঠক, ডাঃ মনিরুজ্জামান নিয়ে আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের জানান। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ দেখতে চোখ রাখুন ইকোনোমি বাংলার পাতায়।











