উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক আদিবা রহমান ও অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান কাজী সাখাওয়াৎ হোসেন(লিন্টু) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় অনুষ্ঠিত নির্বাচনে সাঈদ আহমেদ ১২ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদের প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মতো কোম্পানিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (প্রাক্তন ফারমার্স ব্যাংক লিমিটেড) প্রাক্তন ইসি চেয়ারম্যান এবং স্পন্সর শেয়ারহোল্ডার। সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন সাঈদ আহমেদ।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন, ক্রিস্ট্যাল ইন্সুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মফিজুল ইসলাম, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেন আক্তার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যরেন্সর পরিচালক তায়েফ বিন ইউসুফ, এনআরবি ইসলামিক ইন্স্যুন্সের পরিচালক আরিফ সিকদার, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালী, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্সের সিইও ঈমাম শাহীন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সিইও আবদুল মতিন, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক সৈয়দ বদরুল আমিন, পপুলার লাইফ ইন্স্যুরন্সের সিইও বিএম ইউসুফ আলী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিমউদ্দিন ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. নুরুজ্জামান।
এসএইচ











