“বিগত দিনে আমরা যেভাবে কাস্টমারদের আস্থা অর্জন করতে পেরেছি আগামীতে সেটা ধরে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে” বলেন এনআরবি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার
আজ বুধবার (২১ আগষ্ট) এনআরবি লাইফের প্রধান কার্যালয় হলরুমে ‘সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের ব্যবসায়িক পরিকল্পনা সভা’২০২৪ অনুষ্ঠিত হয়।
সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জুলাই মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জনাব আরিফ সিকদার, চেয়ারম্যান- দাবি কমিটি, জনাব এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান- নির্বাহী কমিটি এবং জনাব হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।
জুলাই ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন- মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
২য় শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
৩য় এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
১ম স্থান অর্জন করেছেন- ইব্রাহিম যুবায়ের (ইভিপি), চট্রগ্রাম
২য় মো. কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর
৩য় মো. রেজাউল করিম (ইভিপি), বগুড়

১ম স্থান অর্জন করেছেন- হাফেজ আরিফুল ইসলাম অপু (এসভিপি), চট্রগ্রাম
২য় মীর হোসেন (এসভিপি), মতিঝিল, ঢাকা
৩য় মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া
১ম স্থান অর্জন করেছেন- মো. জুয়েল আলী (ডিজিএম), মিরপুর, ঢাকা
২য় কামাল মজুমদার (ডিজিএম), ময়মনসিংহ
৩য় হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট











