চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দুস্থ সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দ্রুতই কারিগরি ত্রুটি কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। একই সাথে তিনি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, কিছু দল বিদ্যুৎ ও গ্যাসের সংকটকে কেন্দ্র করে হঠকারী আন্দোলনের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত প্রস্তাব থাকলে তা লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহি বহাল থাকলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আগামী এক মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক বিতরণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
ইকোনমি/ এসএইচ











