সরকার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে

ছবি : সংগৃহীত

সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনা হবে। এ জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত মূল্যে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকেই এলএনজি সংগ্রহ করা হবে।

সরকারের আশা, এই আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

ইকোনমি/এসএইচ