স্বর্ণের দাম ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন করে হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সম্প্রতি দাম বাড়ানোর পর এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

মঙ্গলবার সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় স্বর্ণের দাম বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা বর্তমান সিদ্ধান্তে কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পরিবর্তন করা হয়, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

এসএইচ