গণমাধ্যম কর্মীদের সাথে ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্টের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ

 

হালাল ট্যুরিজমে নতুন দিগন্ত উন্মোচিত করার জন্য ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর বনানীতে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের হেড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি, ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক এবং ডিরেক্টর মোঃ জাহিদ হাসান।

অন্যদিকে গণমাধ্যমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দৈনিক “এই আমার দেশ”-এর নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমেদ এবং “ব্যাংক বীমা অর্থ নিউজ”-এর নির্বাহী সম্পাদক নূরনবী সোহেল।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উভয়পক্ষ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে দেশের পর্যটন খাতে হালাল ট্যুরিজমের সম্ভাবনা, বিনিয়োগের নিরাপত্তা, এবং এ খাতের প্রসার ও প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে হালাল ট্যুরিজম একটি সম্ভাবনাময় খাত হিসেবে দ্রুত বিকশিত হতে পারে। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ইতোমধ্যে এ খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হালালভিত্তিক পর্যটন সেবা নিশ্চিত করার পাশাপাশি এই খাতের প্রচার ও প্রসারণে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।”

ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক তাঁর বক্তব্যে কোম্পানির চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, “কুয়াকাটায় প্রতিষ্ঠিতব্য রিসোর্ট প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।” পাশাপাশি তিনি বলেন, “এ প্রকল্প বাস্তবায়িত হলে কোম্পানির ডিরেক্টর ও শেয়ারহোল্ডাররা প্রত্যাশিত সুবিধা ভোগ করতে পারবেন।”

ডিরেক্টর মোঃ জাহিদ হাসান তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে এই প্রথমবারের মতো হালাল ট্যুরিজম বাস্তবায়নে ইস্তানবুল রিসোর্ট কার্যক্রম পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে মানুষের বিনিয়োগকে শতভাগ হালাল পদ্ধতিতে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও উল্লেখ করেন, “এই প্রকল্প শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।”

গণমাধ্যমের প্রতিনিধি এম হোসাইন আহমেদ তাঁর বক্তব্যে ইস্তানবুল রিসোর্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিরাপদ ও হালাল বিনিয়োগের সুযোগ তৈরি করার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করায় তিনি কোম্পানির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, গণমাধ্যম ও ইস্তানবুল রিসোর্ট কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ আরও বহুদূর এগিয়ে যাবে।

অন্যদিকে, নূরনবী সোহেলও তাঁর বক্তব্যে এ প্রকল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভাটি পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন। সভার শেষে উপস্থিত সকলেই হালাল ট্যুরিজমের প্রসার, নিরাপদ বিনিয়োগ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।