সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।











