ফরিদগঞ্জে উপজেলা ও পৌর জামায়াতের ইউনিট সম্মেলন অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি(চাঁদপুর):

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে জামায়াতের প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৬ আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ইউনিট ভিত্তিক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।

উপজেলা ও পৌর জামায়াতের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।