কক্সবাজার ডায়মন্ড লাইফের ব্যবসা উন্নয়ন সভা

কক্সবাজার ঈদগাঁও সাংগঠনিক অফিসে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা উন্নয়ন সভা করা হয়।

শুক্রবার (২৭ জুন) ঈদগাঁও সাংগঠনিক অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান রিপু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কনসালটেন্ট এম এ হাসান নুরুল্লাহ্, চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও সাংগঠনিক অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার রিনা আক্তার, ক্যাশিয়ার সোনিয়া আক্তার, সহকারী ক্যাশিয়ার মিনা আক্তারসহ বিভিন্ন এলাকা থেকে আগত উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ।