কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন–২০২৬ সম্প্রতি রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. এন. এম. ফজলুল করিম মুন্সী। এ ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ কোম্পানির বর্তমান ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন এবং ২০২৫ সালে প্রিমিয়াম আয় ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ২০২৫ সালে সরকারি ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানতে বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সকল নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও শাখাসমূহকে পুরস্কার প্রদান করা হয়।