বিশেষ প্রতিনিধি,
২৬ মে ২০২৩ ইং শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় বি-২৫/২, মজিদপুর রোড,সাভার বাসষ্টান্ড,সাভার ঢাকায় গার্মেন্টস শিল্প সেক্টরের মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের সদস্য,জনাব সিরাজুল ইসলাম রনি সাভার, আশুলিয়া,ধামরাই শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শ্রমিক ফেডারেশন এর সভাপতি,রফিকুল ইসলাম সুজন। গার্মেন্টস শ্রমিকের নিম্নতম মজুরীর বিষয়ে তুলে ধরে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি এবং শ্রমিকদের কথা বিবেচনা করে সময় উপযোগী মজুরি নির্ধারন করতে হবে যাতে করে শ্রমিকরা মানসম্মত ভাবে জীবন যাপন করতে পারে। শ্রমিকদের জন্য ২৪,০০০/- টাকা মজুরি এবং ১৬,০০০/- টাকা বসিক, পাশাপাশি বাৎসরিক ১০% ইনক্রিমেন্ট,গ্রেড কমানো,মজুরি বৃদ্ধি হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করার কথা বলেছেন নেতারা।
শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়কালে মজুরি বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম রনি বলেন শ্রমিক এবং শ্রমিকনেতারা পাশে থাকলে শ্রমিকদের জন্য ন্যয্য মজুরি আদায়ে মজুরি বোর্ডের সর্বোচ্চ লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সভায় উপস্থিত বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি,অরবিন্দু বেপারী বিন্দু তিনি বলেন গার্মেন্টস শ্রমিকেরা খুব ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করে চলছে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব মূল্য দাম আকাশ চোঁয়া শ্রমিকেরা যাহা মজুরী পায় তাতে করে শ্রমিকদের পরিবার মাসে ১৫ দিন চলা সম্ভব নয়।ফলে শ্রমিকের মজুরী বৃদ্ধি হওয়া দরকার। সরকার নিম্মতম মজুরী বোর্ড গঠন করেছে।তাই সরকারের কাছে দাবী অতিতারাতারি পোশাক শ্রমিকের মজুরী ঘোষনা করে আবারও শ্রম বান্ধব সরকার প্রমাণ করুন। এসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতারা, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটাস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় নেতা খাইরুল মামুন মিন্টু,বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,সভাপতি,কামরুন নাহার, (বিজিএসএসএফ)এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সাভার কমিটি জান্নাতুন ফৈরদোস আখি, বাংলাদেশ লেবার ফেডারেশন এর ঢাকা জেলা কমিটির সভাপতি,মারুফ হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অন্তর রহমান,গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম মোতালেব হোসেন রতন,সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা কমিটি বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ইমাম হোসেন, কালু আঞ্চলিক নেতা,সেলিনা রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন,কবির হোসেন, সাধারন সম্পাদক,সাভার উপজেলা কমিটি,পারভিন আক্তার,মানিক সরকার,আলী আকবর খান রমজান, প্রমুখ।











