ডায়মন্ড লাইফের সিইও চট্টগ্রামে ঝটিকা সফর

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পিপলু বিশ্বাস এক ঝটিকা সফরে চট্টগ্রাম বিভাগের চান্দগাঁও,দেওয়ান হাট,কক্সবাজার ডায়মন্ড লাইফের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

তার এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে প্রতিষ্ঠানগুলোর বীমা দাবী পরিশোধের আশ্বাস, বীমা কর্মীদের ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ফ্যাসিলিটিস। তিনি বীমা গ্রাহকদের প্রিমিয়াম সময়মত জমা দেয়ার অনুরোধ করেন। সমসাময়িক নানান অসুবিধার সমাধান করেন। সকল শাখার বীমা গ্রাহকদের এবং কর্মীদের খোঁজখবর নেন ডায়মন্ড লাইফের সিইও পিপলু বিশ্বাস।

এছাড়াও বিভিন্ন শাখা পরিদর্শন শেষে সিইও পিপলু বিশ্বাসের সঙ্গে মতবিনিময় করেন ডায়মন্ড লাইফের চট্টগ্রাম বিভিন্ন শাখার কর্মকর্তারা। প্রত্যেক শাখার বীমা গ্রাহকদের সাথে কথা বলেন। ডায়মন্ড লাইফকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতার আহ্বান করেন তিনি।