ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স খুলনা শাখার প্রশিক্ষণ কর্মশালা

ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার পর থেকে মানুষের আস্থা এবং বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেন কোম্পানীর সিইও পিপলু বিশ্বাস।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স খুলনা শাখার নূর কাচ্চি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।

ডায়মন্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পিপলু বিশ্বাস বলেন, দেশের বীমা শিল্পে ডায়মন্ড লাইফ অন্যতম বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে  গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি এবং মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছি। ২০২৪ সালে গ্রাহকদের বীমা দাবী, মৃত্যু দাবি আমরা পরিশোধ করেছি। আপনাদের প্রচেষ্টায় এগিয়ে যাবে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স।

সভায় আরো উপস্থিত ছিলেন, খুলনা শাখার কর্মকর্তা-কর্মচারী, বীমা কর্মী প্রমুখ।