প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকদের বীমা দাবি পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরিচালনা পর্ষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম. শোয়েব চৌধুরী।
বুধবার ১০ জুলাই ২০২৪ প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১৯৯তম সভা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র পরিচালক এম. শোয়েব চৌধুরী কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ,ব্যবস্থাপনাকে কার্যকর করতে ও ব্যবসার উন্নতির জন্যে সর্বোত্তম চেষ্টার আহ্বান জানান নতুন চেয়ারম্যান।
সভায় উপস্থিত ছিলেন, পর্ষদের ভাইস চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই, পরিচালক মন্ডলী- জাকারিয়া আহাদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ ,ড. তাজরিনা ফারাহ, পিএইচডি। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক এম.এ করিম , গোলাম মোস্তফা আহমেদ , বাবেল মিয়া , কামাল মিয়া ।
সভায় আরও উপস্থিত ছিলেন মোহাঃ আব্দুল মজিদ, পর্ষবেক্ষক এবং উপ-সচিব, পরিচালক (আইন), আইডিআরএ ,কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শিপন সহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তাগণ ।











