সিটি ব্যাংকের: দুই লাখ ২৫ হাজার শেয়ার কিনেছেন পরিচালক হোসেন খালেদ

সিটি ব্যাংক পিএলসির পরিচালক হোসেন খালেদ ব্যাংকটির দুই লাখ ২৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। গত ১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন দুই হাজার কোটি ও পরিশোধিত মূলধন এক হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে দুই হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯। এর ৩০ দশমিক ৩৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৯৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।