৮২তম গোল্ডেন গ্লোবস সঞ্চালনা করবেন নিকি গ্লেজার

ছয় দশক ধরে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসৎ দিয়ে আসছে ডিক ক্লার্ক প্রোডাকশন্স। আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল্ডেন গ্লোবসের ৮২তম আসর। আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে।

এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার। বুধবার এমন ঘোষণায় বেশ রোমাঞ্চিত বলে জানালেন এই আমেরিকান কমেডিয়ান।

নিজের অনুভূতি জানিয়ে নিকি গ্লেজার বলেন, ‘গোল্ডেন গ্লোবস সঞ্চালনার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। গোল্ডেন গ্লোব শুধু টিভি ও চলচ্চিত্রের জন্য নয়, কমেডির জন্যও তাৎপর্যময়। হলিউডের হেভিওয়েট তারকাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করার কাজ সত্যিই স্বপ্নের মতো লাগছে। এটি হবে টেলিভিশনে আমার প্রিয় রাতগুলোর মধ্যে একটি।’

তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনীতারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে প্রশ্ন তুললেন সোহিনী
গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা বলেন, ‘কমেডির ঝুড়ি নিকি গ্লেজারের স্বভাবসুলভ হাস্যরস গোল্ডেন গ্লোবসের সঙ্গে দারুণ মানানসই। তিনি নিশ্চিতভাবে আমাদের এবারের অনুষ্ঠানে অন্যরকম চঞ্চলতা ও স্বতঃস্ফূর্ততা দেখাবেন, যা দর্শকদের পুরো সময় জুড়ে বিনোদন দেবে।’

২০২২ সালে এইচবিও’র কমেডি স্পেশাল ‘গুড ক্লিন ফিল্প’ সমালোচকদের ভূয়সী প্রশংসা পাওয়ার সুবাদে খবরের শিরোনামে উঠে আসেন নিকি গ্লেজার। চলতি বছর তুমুল জনপ্রিয় কমেডি স্পেশাল ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’-এর জন্য এমি মনোনয়ন পান তিনি।

নিকি গ্লেজার এখন এইচবিও ম্যাক্সের ‘লাভারস অ্যান্ড লায়ারস’ সঞ্চালনা ও নির্বাহী প্রযোজনা করছেন। সম্প্রতি ‘দ্য গুড গার্ল’ শীর্ষক বৈশ্বিক স্ট্যান্ড-আপ ট্যুর শেষ করেছেন তিনি। ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ‘অ্যালাইভ অ্যান্ড আনওয়েল’ শীর্ষক নতুন ট্যুর শুরু করবেন এই তারকা।

জায়েদ খান দেশে ফেরা নিয়ে যা বললেনজায়েদ খান দেশে ফেরা নিয়ে যা বললেন
এবারের গোল্ডেন গ্লোবসের আসরে বাংলাদেশ থেকে ভোটার হিসেবে কাজ করছেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান।

এস এস