বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নব নিযুক্ত চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে কর্তৃপক্ষের কার্যালয়ে সংগঠনটির প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুন্সী মোঃ মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সামছুল আলম সহ বিভিন্ন কোম্পানীর এমডি ও সিইও উপস্থিত ছিলেন।











