বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নব নিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) জেনিথ লাইফের পক্ষ থেকে আইডিআরএ’র কার্যালয়ে নব নিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।











