কুমিল্লায় চালু হলো দেশের বিশ্বস্ত অথেনটিক রিটেইল কসমেটিকস শপ কোরিয়ান কসমেটিকস ’কেসি বাজার’। সোমবার (২৭ এপ্রিল) কুমিল্লা কান্দিরপাড় রুপায়ন দেলোয়ার টাওয়ারে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “দক্ষিণ কোরিয়ার স্কিনকেয়ার ও কসমেটিকসের জন্য এটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করবে। কসমেটিকস ব্যবহারকারীদের কাছে অথেনটিক পণ্য প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক।”
তিনি আরোও বলেন, “ভেজাল থেকে রক্ষা করে আপনার ত্বক বাঁচাতে কেসি বাজার আপনার শহরে এসেছে। প্রিমিয়াম কোয়ালিটির পণ্য নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে স্কিনের সকল পণ্যগুলো।”
দেশের বিভিন্ন স্থানে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আমাদের প্রতিষ্ঠান রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য এসব স্টোর সৌন্দর্য প্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে।
এসময় কোরিয়ান কসমেটিকসের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।











