গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নাদিয়া নিভিন

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এর কার্যালয়ের সভাকক্ষ-১ এই সভা অনুষ্ঠিত হবে।

আইডিআরএ এর প্রশাসন বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আব্দুল জাহিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।