গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা ও ডিজিটাল সেবা

বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় অনিশ্চয়তা ও বিভিন্ন ধরনের ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন ও স্বাস্থ্যবীমার গুরুত্ব দিন দিন বাড়ছে। বাংলাদেশে আধুনিক ও গ্রাহকবান্ধব বীমাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অন্যতম। প্রতিষ্ঠানটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা অনুযায়ী নানা ধরনের বীমা পরিকল্পনার পাশাপাশি ডিজিটাল ও স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে।

গার্ডিয়ান লাইফের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে সঞ্চয় ও বিনিয়োগভিত্তিক বীমা পরিকল্পনা। এসব পরিকল্পনার মাধ্যমে একজন গ্রাহক ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদ শেষে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান। এছাড়া হেলথ ও টার্ম লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে তুলনামূলক কম খরচে নির্দিষ্ট সময়ের জন্য জীবন ও চিকিৎসাজনিত ঝুঁকির কভার প্রদান।

সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য রয়েছে শিশু সুরক্ষা পরিকল্পনা। এর মাধ্যমে সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য পরিকল্পিতভাবে অর্থ সঞ্চয় করা সম্ভব। অন্যদিকে অবসরকালীন বা পেনশন পরিকল্পনা একজন মানুষকে কর্মজীবন শেষে আর্থিকভাবে স্বাচ্ছন্দ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা করতে পারে। এছাড়া শরিয়াহসম্মত বীমা ব্যবস্থায় আগ্রহী গ্রাহকদের জন্য ইসলামিক বা তাকাফুল ভিত্তিক সুবিধাও রয়েছে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও এবং স্বল্প আয়ের মানুষের জন্য গ্রুপ ও মাইক্রো-ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করা হয় গার্ডিয়ান লাইফে।

গার্ডিয়ান লাইফের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল সেবা। অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই বিভিন্ন বীমাসেবা গ্রহণ করতে পারেন। কুইক বাই সুবিধার মাধ্যমে অনলাইনে পছন্দের বীমা পরিকল্পনা নির্বাচন ও কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি বিকাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা কার্ডের মাধ্যমে অনলাইনে প্রিমিয়াম পরিশোধ করা যায়। ডিজিটাল পদ্ধতিতে বীমা দাবি জমা দেওয়া এবং এর অগ্রগতি পর্যবেক্ষণ করাও সহজ হয়েছে।

ইকোনমি/রুশ