ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে দ্বিতীয় মেয়াদে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. গিয়াস উদ্দিনকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রথম মেয়াদেও তিনি সিইও পদে কোম্পানিতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদূকখালী গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল এবং মাতা রোকেয়া বেগম।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ একচুয়ারিয়্যাল সাইন্স সম্পন্ন করেন। দীর্ঘ ২৫ বছর যাবত মো. গিয়াস উদ্দিন বীমা পেশার সাথে জড়িত আছেন। ট্রাস্ট ইসলামী লাইফের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন।
এসএইচ











