ব্যাংকাসুরেন্স ব্যাংক এবং জীবন বীমা কোম্পানিগুলির মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব, যার লক্ষ্য ব্যাংকিং বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের জীবন বীমা এবং অন্যান্য সম্পর্কিত পণ্য সরবরাহ করা। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স ব্যবস্থার অন্যতম পথিকৃত এবং বীমা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ইতিমধ্যেই অংশীদার ব্যাংকসমূহের ও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ব্যাংকাসুরেন্স খাতে সর্বোচ্চ বিক্রয়, গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সমাধানে অঙ্গীকারবদ্ধ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বাংলাদেশে ২০২৩ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ব্যাংকান্সুরেন্স চালু হয়। এর মাধ্যমে তফসিলি ব্যাংকগুলো বিমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই কার্যক্রম পরিচালনার নীতিমালা প্রদান করেছে।
দেশের বীমাখাতে গ্রাহকরা বিমা কোম্পানির চেয়ে ব্যাংকের ওপর বেশি আস্থা রাখেন, যা বিমা বিক্রিতে সহায়তা করে। ব্যাংকান্সুরেন্স এমন একটি ব্যবস্থা যেখানে ব্যাংক, বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে কাজ করে। যার কারনে গ্রাহক ব্যাংকিং এবং বিমা—উভয় সুবিধাই পেয়ে থাকেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত নীতিমালা, নিয়মাবলী ও ব্যয়ের সীমাবদ্ধতা সম্পূর্ণভাবে মেনে ব্যাংকাসুরেন্স কার্যক্রম পরিচালনা করে আসছে। আইডিআরএ নির্ধারিত ব্যয় কাঠামোর মধ্যে থেকেই গার্ডিয়ান স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে তাদের সব কার্যক্রম পরিচালনা করে।
গার্ডিয়ান লাইফ ব্যাংকাসুরেন্স গ্রাহক সুবিধার জন্য সিটি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে আসছেন। পুরোপুরি অটোমেটেড সিস্টেম নির্ধারিত ব্যাংক থেকে পলিসি কেনা এখন আরো সুবিধাজনক ও নিরাপদ। তাই, দেরি না করে গার্ডিয়ান লাইফের মাধ্যমে আজই সুরক্ষিত করুন আপনার ভবিষ্যৎ।










