সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বাংলামটরস্থ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সমগ্র বাংলাদেশ থেকে আগত সফল উন্নয়ন কর্মী/কর্মকর্তাদের নিয়ে “ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শতাধিক মনিটরিং কর্মকর্তা এবং সফল জিএম (উ:), ডিজিএম (উ:), এজিএম (উ:), ইনচার্জগণ উপস্থিত ছিলেন।











