আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির সভা রাজধানী কাওরান বাজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মোঃ জালালুল আজিম এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন.সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মোঃ আব্দুল মতিন সরকার প্রমুখ।
সভায় ফোরামের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন-মোঃ জালালুল আজিম-সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নির্বাচন কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোঃ আজহারুল ইসলাম।










