গত (২৩ ফেব্রুয়ারি) জয়পুরহাট অফিসে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ‘ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে।
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান রিপু। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক এম হাসান নুরুল্লাহ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুজ্জামান বলেন, নতুন কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।বিমা গ্ৰাহকদের বিমা দাবী যথা সময়ে পরিশোধ করার আহ্বান করেন।
তিনি কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে। কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। প্রথম বর্ষ ব্যবসার পাশাপাশি নবায়ন সংগ্ৰহের জন্য জোর তাগিদ দেওয়া হয়। নবায়নের হার কমপক্ষে ৭০% থাকতে হবে।
রফিকুজ্জামান রিপু বলেন, যে সকল কর্মী শতভাগ নবায়ন সংগ্ৰহ করতে পারবেন, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। অত্র এলাকায় যে সকল পলিসি তামাদি হয়ে গেছে, সে সকল পলিসি পুনরুদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।










