সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) উদ্যোগে দেশের নন-লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বীমা সেক্টরের সার্বিক উন্নয়ন, কর্মপন্থা নির্ধারণ ও সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে।
বুধবার (২০ মে) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে দেশের বিভিন্ন নন-লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বিআইএ‘র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বলেন, দ্রুত বীমা দাবী পরিশোধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশ নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা এবং বীমা শিল্পের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিআইএ‘র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হোসেন আখতার, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, বিআইএ‘র সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
সভায় আরও বক্তব্য রাখেন, পূরুবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোং পিএলসির চেয়ারম্যান তৌহিদ সামাদ, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি চেয়ারম্যান এএসএম ওয়াহেদউজ্জামান, এবং ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
এছাড়াও সভায় ভার্চুয়ালী বক্তব্য পেশ করেন, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস-চেয়ারম্যান রিজওয়ান-উর রহমান, এবং নিটল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।











