কর্ণফুলী ইন্স্যুরেন্স ২ কোটি ৪৪ লাখ টাকা বীমা দাবী পরিশোধ করেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি নৌ বীমা দাবি বাবদ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ২ কোটি ৪৪ লাখ টাকা পরিশোধ করেছে।

সোমবার (১৫ জুন ) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে এই বীমা দাবী পরিশোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ , চিফ কো-অর্ডিনেটর মোঃ জাহিদ আনোয়ার খান, এফসিএস (চিফ ফিনান্সিয়াল অফিসার) মোঃ মইন উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুবুল করিম  ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমুল রাজি।