গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পলিসি সংক্রান্ত বিভিন্ন লোনের আবেদন ডিজিটাল মাধ্যমে করা যায়। আয়কর সংক্রান্ত সুবিধার জন্য প্রয়োজনীয় ট্যাক্স রেয়াত সার্টিফিকেটও অনলাইনে সংগ্রহের সুবিধা রয়েছে। ফলে গ্রাহকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয় এবং বীমাসেবা আরও সহজ ও স্বচ্ছ হয়ে ওঠে।
গার্ডিয়ান লাইফের স্বাস্থ্যসেবার মধ্যে ‘ডাঃ গার্ডিয়ান’ একটি উল্লেখযোগ্য সংযোজন। এই সেবার মাধ্যমে গ্রাহকরা টেলিমেডিসিন সুবিধা গ্রহণ করে চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। পাশাপাশি বিভিন্ন পার্টনার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ও পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। জরুরি প্রয়োজনে ওষুধ অর্ডার, ল্যাব টেস্টের নমুনা সংগ্রহ এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাও পাবে গার্ডিয়ান লাইফের গ্রাহকরা।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শুধু প্রচলিত জীবনবীমা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্বাস্থ্যসেবাকে একত্র করে গ্রাহকদের জন্য একটি সমন্বিত সেবা ব্যবস্থা গড়ে তুলেছে। বিভিন্ন বয়স, পেশা ও আর্থিক অবস্থার মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন বীমা পরিকল্পনা এবং সহজ ডিজিটাল সেবার কারণে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবার পরিধি আরও বাড়লে মানুষের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গার্ডিয়ান লাইাফের।











