অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা: ইসলামী কমার্শিয়াল ইন্বস্যুরেন্সের সিইও হলেন আখতারুজ্জামান

 

রাহাত খান :

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানীর লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে অনুমোদন পেয়েছেন মো. আখতারুজ্জামান। সম্প্রতি কোম্পানীর পরিচালনা পর্ষদ এক সভায় এই অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে আখতারুজ্জামান প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী ছিলেন। নতুন এই সিইওকে প্রতিষ্ঠানের শাখা প্রধাণ ও উর্দ্ধতন কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইসলামী কমার্শিয়ালের সিইও মীর নাজিম উদ্দিন আহমেদ কে আইডিআরএ নবায়ন অনুমোদন না দেয়ায় আখতারুজ্জামান ভারপ্রাপ্ত সিইও দায়িত্ব পালন করবেন।